২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনমন্ত্রীর বাসায় হাতবোমা হামলা

বিএনপির লাগাতার অবরোধের মধ্যে রাজধানীতে আইনমন্ত্রী আনিসুল হকের বাসায় হাতবোমা হামলা চালানো হয়েছে। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 08:42 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

বনানী থানার ওসি ভূইয়া মাহাবুব হোসেন জানান, শুক্রবার রাত ৮টার পর বনানী দুই নম্বর রোডে মন্ত্রীর বাসার সীমানার ভেতরে হাতবোমাটি বিস্ফোরিত হয়। 

তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানান ওসি।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী এম মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাইরে থেকে ছুড়ে দেওয়া হাতবোমাটি বাসার সীমানার ভেতরে বিস্ফোরিত হলে সেখানে রাখা গাড়ির কাচ ভেঙে যায়। 

ঘটনার সময় মন্ত্রী বাসায় ছিলেন না বলে জানিয়েছেন মাসুম।

এর আগে তারেক রহমানের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হাই কোর্ট বেঞ্চের সদস্য বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ধানমন্ডির বাড়ির সামনে বৃহস্পতিবার বোমাবাজির ঘটনা ঘটে। একই দিনে ভোরের দিকে ফেনীতে ওই বেঞ্চের জ্যেষ্ঠ সদস্য বিচারপতি কাজী রেজা-উল হকের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়।

গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে ঢাকায় সমাবেশ করতে ব্যর্থ হয়ে সারা দেশে লাগাতার অবরোধের এই কর্মসূচি দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তারপর থেকে প্রতিদিনই ঢাকাসহ বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও বোমাবাজির ঘটনা ঘটছে।

পুরনো খবর:

এবার অন্য বিচারপতির বাড়ির সামনে হাতবোমা