২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে হাতবোমা বিস্ফোরণে পুলিশসহ আহত ২

বিএনপির টানা অবরোধের মধ্যে ঢাকার মিরপুরে হাতবোমা বিস্ফোরণে এক পুলিশ সদস্যসহ দুইজন আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 07:22 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

মিরপুর থানার ওসি সালাউদ্দিন আহমেদ জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর ১০ গোলচত্বরে ওই হাতবোমা ফাটানো হয়।

আহত কনস্টেবল বাবুল মিয়াকে (৪০) স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় আরেকজন পথচারীর আহত হওয়ার খবর জানালেও তার নাম জানাতে পারেননি ওসি।  

পুলিশের ধারণা, ১০ নম্বর গোলচত্বরে ফুটওভার ব্রিজ থেকে হাতবোমাটি নিচে ফেলা হয়।

পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।