২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সংঘর্ষ, বাসে আগুন

লাগাতার অবরোধের মধ্যে নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গাড়ি ভাংচুর, বাসে আগুন ও বোমাবাজির ঘটনাও ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 11:57 AM

Updated : 12 Oct 2022, 03:09 PM

শুক্রবার সকালের দিকে নিতাইগঞ্জ ও ফতুল্লা এলাকায় এসব ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, সকালে নিতাইগঞ্জ এলাকায় অবরোধকারীরা যানবাহন ভাংচুরের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। পরে দুই জনকে আটক করা হয়েছে।     

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে নিতাইগঞ্জে অবরোধের সমর্থনে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে মিছিল বের হয়।

এসময় মিছিল থেকে ইট ছুড়ে ৮ থেকে ১০টি যানবাহনে ভাংচুর চালানো হয়। তারা একটি ট্রাকে আগুন দেয়ার চেষ্টাও করে। এ সময় অন্তত পাঁচটি হাতবোমা ফাটানো হয়।

খবর পেয়ে পুলিশ আসলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ সময় তাদের অন্তত পাচঁ কর্মী আহত হন বলে নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল জানিয়েছেন।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।