২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুতের খুঁটি নামানোর সময় নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 09:36 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

বৃহস্পতিবার বিকালে উপজেলার গুপিনাথপুর ব্রিজ এলাকায় নিহত আব্দুল ওয়াহাব (৩৩) রংপুরের নওপুকুর গ্রামের আকবর আলীর ছেলে।

তিনি রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, ওই এলাকায় পল্লী বিদ্যুতের নতুন লাইন সম্প্রসারণের কাজ চলছিল।

বিকালে বিদ্যুৎ বিভাগের একটি ট্রাকে নিয়ে আসা খুঁটি অন্য শ্রমিকদের সঙ্গে নামাচ্ছিলেন ওয়াহাব। এক পর্যায়ে একটি খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।