২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাসচাপায় শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস চাপায় এক শিশু নিহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 05:38 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার সাহেবগঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাওসার (৭) সলঙ্গা থানার নলছিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, রাস্তা পারাপারের সময় বিশ্ব ইজতেমাগামী দ্রুতগতির একটি বাস কাওসারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান তিনি।