২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক ব্যক্তির হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 04:08 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

নিহত আতাউর রহমান (৪৫) উপজেলার কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিন্টুর বড়ভাই।

বৃহস্পতিবার সকালে উপজেলার বিবন্দী গ্রামের একটি আলু ক্ষেতে তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় স্ত্রী ও তিন ছেলেমেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

মিন্টু বলেন, ভাই দীর্ঘদিন জাপান প্রবাসী ছিলেন। ঢাকার জুড়াইনে বাড়ি করে বসবাস করতেন তিনি। মাঝে মাঝে গ্রামের বাড়ি আসতেন।

তিনি আরও বলেন, “ অনেকদিন ধরে ভাবির বেপরোয়া চলাফেরার কারণে ভাইয়ের সঙ্গে বনিবনা হচ্ছিল না। এনিয়ে একাধিকবার পারিবারিকভাবে সালিশও হয়েছে। গত ১ জানুয়ারি তাবলিগ জামাতের কথা বলে ঢাকার বাসা থেকে ভাই বের হন।”

আতাউরের স্ত্রী চম্পা বেগম বলেন, গত বুধবার বিকালে আতাউর ফোনে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছিলেন।  

শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান বলেন, এটি একটি হত্যাকাণ্ড। ধারণা করা হচ্ছে স্ত্রীর পরকীয়ার কারণে আতাউর রহমানকে হত্যা করা হয়েছে। লাশের হাত-পা নাইলনের রশি ও মুখ লাল মাফলার দিয়ে বাধাঁ ছিল।

এ ঘটনায় আতাউরের স্ত্রী চম্পা বেগম (৩৫), ছেলে ইফতি (১৪), মেয়ে লাজুক (১১) ও লামিয়াকে (৮) থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।