২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একরাম হত্যার আসামি সোহান গ্রেপ্তার

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যার অভিযোগপত্রভুক্ত আসামি মো. সোহান চৌধুরীকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 01:23 AM

Updated : 22 Aug 2022, 11:26 AM

বুধবার রাতে ফেনী শহরের পলিটেকনিক্যাল এলাকা থেকে গ্রেপ্তার সোহান ফুলগাজী উপজেলার বন্দুয়া গ্রামের বুলু চৌধুরীর ছেলে।

র‌্যাব-৭ এর ফেনীর কোম্পানি কমান্ডার মেজর আহম্মেদ হোসেন মহি উদ্দিন সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে সোহানকে গ্রেপ্তার করা হয়। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

গত বছরের ২০ মে ফেনীর বিলাসী সিনেমা হলের সামনে একরামুল হককে গুলি এবং গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।

পরদিন নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে থানায় মামলা করেন।

পুলিশ মিনারসহ অর্ধশত ব্যক্তিকে আসামি করে এই হত্যাকাণ্ডের অভিযোগপত্র দিয়েছে।