২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরের তালিকাভুক্ত অপরাধী গ্রেপ্তার

জামালপুর পুলিশের তালিকাভুক্ত এক অপরাধীকে অস্ত্রসহ ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 04:08 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

জামালপুর গোয়েন্দা পুলিশের এএসআই শুভ্র সাহা জানান, গোপন খবর পেয়ে বুধবার ভোরে পল্লবীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল (৩২) ওরফে সাগর ইসলামপুর উপজেলার দরিয়াবাদ গ্রামের ফতু ফকিরের ছেলে।

গ্রেপ্তারের সময় তার কাছে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন পাওয়া যায়।

তার বিরুদ্ধে ইসলামপুর থানায় পাঁচটি হত্যা, দুইটি চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান শুভ্র সাহা।