২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ক্যাম্পে হাতবোমায় ২ পুলিশ আহত

বিএনপির লাগাতার অবরোধের মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় মধ্যরাতে  পুলিশের একটি অস্থায়ী ক্যাম্পে হাতবোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 01:37 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের অস্থায়ী ক্যাম্প-১ এ হামলার ঘটনা ঘটে।

আহত দুই কনস্টেবল জাহাঙ্গীর আলম (৪০) ও ছিদ্দিককে (৫০) লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এএসপি নাসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে হাতবোমা হামলার পরপরই সন্ত্রাসীদের লক্ষ্য করে পুলিশ পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। 

পুলিশের তালিকাভুক্ত জেলার পূর্বাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী সাবেক ছাত্রদল নেতা জিসান বাহিনী এ ঘটনার সঙ্গে জড়িত বলে জানান তিনি।

হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।