মধ্যরাতে বাসে আগুন, ঘুমন্ত হেলপার দগ্ধ
বিএনপির লাগাতার অবরোধের মধ্যে যশোরে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। এক বাসে ঘুমন্ত চালকের সহকারী মারাত্মক দগ্ধ হয়েছেন।
যশোরের কোতোয়ালি থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাত আড়াইটা ও সাড়ে ৩টায় খাজুরা বাসস্ট্যান্ডে যশোর-মাগুরা রুটের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
প্রথম বাসে আগুন দেওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বাসের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
এ ঘটনার ঘণ্টাখানেকের মাথায় ওই বাসস্ট্যান্ডেই মাত্র ২০ গজের মাথায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়।
মুরাদকে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক কাজল মল্লিক জানান, মুরাদের শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে পূর্ব ঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সোমবার বিকালে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন খালেদা জিয়া।
অবরোধের মধ্যে মঙ্গলবার সকাল থেকে রাজধানীতে অনেকটা স্বাভাবিক দিনের মতো গাড়ি চলাচল করলেও দুপুরের পর থেকে সন্ধ্যা নাগাদ ছয়টি গাড়িতে আগুন দেওয়া হয়।
তবে এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
অবরোধের দ্বিতীয় দিন বুধবার সকালেও রাজধানীতে গণপরিবহনের পাশাপাশি প্রাইভেটকারও চলছে। অবরোধের সমর্থনে কোথাও কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি।
