২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় বোমাবাজি

বিএনপির ডাকা অবরোধের মধ্যে পুরান ঢাকার জনসন রোডে বোমাবাজির ঘটনা ঘটেছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 01:19 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

ঘটনাস্থলে উপস্থিত দুর্নীতি দমন কমিশনের কর্মী মো. জসীম জানান, জনসন রোডে নবনির্মিত জেলা পরিষদ ভবনের সামনে একদল যুবক হঠাৎ ৫-৭টি হাতবোমা ফাটিয়ে পালিয়ে যায়। তবে এতে কেউ আহত হননি।

সেখানে উপস্থিত পুলিশ ফাঁকা গুলি ছুড়লেও কাউকে আটক করতে পারেনি।

বিএনপিপন্থি আইনজীবীরা সকালে পুরান ঢাকার আদালতপাড়ায় অবরোধের সমর্থনে মিছিল করে বলেও আমাদের প্রতিবেদন জানান।