২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জামাতার’ শাবলের আঘাতে প্রাণ গেল শাশুড়ির

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনার জেরে জামাতার শাবলের আঘাতে শাশুড়ির মৃত্যুর অভিযোগ উঠেছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 08:10 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

সোমবার উপজেলার গাজীপুর গ্রামে এ ঘটনায় নিহত জলিখা বেগম (৬০) ওই গ্রামের বশির মিয়ার স্ত্রী।

এ ঘটনার পর পলাতক রয়েছেন জামাতা মমিন মিয়া (৩৫)। তার বাড়ি উপজেলার লামুয়া গ্রামে।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) কে এম নজরুল জানান, গত অগ্রহায়ণ মাসে শাশুড়িকে জলিখাকে আধা মণ ধান ধার দেন মমিন। পরে সেই পরিমাণ ধান তাকে ফেরত দেন জলিখা। কিন্তু মমিন দাবি করেন তাকে ধান ফেরত দেওয়া হয়নি।

এ নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া করেন মমিন।

এক পর্যায়ে উত্তেজিত হয়ে শাবল দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করেন তিনি।

এতে মারাত্মক আহত  জলিকাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে বেলা ২টার দিকে তার মৃত্যু হয়।