২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ১৪৪ ধারায় সংঘর্ষ, গুলি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে ১৪৪ ধারা উপেক্ষা করে মিছিলের চেষ্টা করায় ২০ দলের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 05:59 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

সোমবার বিকালে এ সংঘর্ষে পুলিশ ও বিজিবি সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।

শিবগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম জানান, কানসাট গোপালনগর মোড়ে বিকাল ৩টার দিকে ২০ দলের নেতাকর্মীরা জমায়েত হয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করার চেষ্টা করেন।

এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও হাতবোমা ফাটান।

আইনশৃংখলা বাহিনী ওই সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস শেল ও গুলি চালালে সংঘর্ষ শুরু হয়।

পরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও বলেন, সংঘর্ষে এক পুলিশ ও এক বিজিবি সদস্যসহ ১০ জন আহত হন।

আহতদের মধ্যে তিন জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, সোমবার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত শিবগঞ্জ পৌর এলাকা ও কানসাট বাজার এলাকায় আইনশৃংখলা পরিস্থিতি স্বভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।