২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙচুরের কবলে অভিনেতা ড. ইনামুল

নাটকের শ্যুটিংয়ের জন্য গাজীপুরে গিয়ে ২০ দলীয় জোট সমর্থকদের হামলার কবলে পড়েছেন নাট্য অভিনেতা ড. ইনামুল হক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 01:33 AM

Updated : 12 Oct 2022, 03:08 PM

রোববার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের মধ্যছায়াবীথি এলাকায় ভাওয়াল রাজবাড়ি সড়কে এ ঘটনা ঘটে ।

নাট্য অভিনেতা গাজীপুরের বাসিন্দা মো. আশরাফ হোসেন টুলু সাংবাদিকদের জানান, পূবাইলের একটি শ্যুটিং স্পটে যাওয়ার সময় জেলা শহরের ভাওয়াল রাজবাড়ি সড়কে ইনামুল হককে বহনকারী গাড়িটি ২০ দলের সমর্থক বিক্ষোভকারীর কবলে পড়ে। এ সময় তাদের লাঠির আঘাতে তার গাড়ির কাঁচ ভেঙ্গে গেলে তিনি সামান্য আহত হন।

স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি।

হামলাকারীরা লাঠিসোটা নিয়ে ও ইটপাটকেল ছুড়ে আরও কয়েকটি গাড়িও ভাঙচুর করে।