২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিকৃবিতে হলের সিট নিয়ে সংঘর্ষ, আহত ১০

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্রলীগের দুই গ্রুপে সংঘের্ষ আহত হয়েছেন অন্তত ১০ জন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 01:09 AM

Updated : 25 Apr 2022, 12:51 PM

হলের সিট দখল নিয়ে রোববার রাত পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক হৃতিক দেব গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয় বলে আবাসিক ছাত্রদের কয়েকজন জানিয়েছেন।

তারা জানান, রাতে বঙ্গবন্ধু হলের সিট দখল নিয়ে রাতে শামীম মোল্লা ও হৃতিক দেব গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা সময় ধরে চলা সংঘর্ষে ১০ জন আহত হয়।

শাহপরাণ থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মিটু চৌধুরী জানান,আহতদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

তিন বলেন, এ অবস্থায় সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।