২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে মেডিকেলের কার্যক্রম বন্ধের দাবি

পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন কার্যক্রম আবারও বন্ধের দাবি জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 09:55 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করে এ দাবি জানান।

আন্দোলনের অংশ হিসেবে তারা ১০ জানুয়ারি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।

পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি জ্যোতিষ্মাণ চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, সহ-সভাপতি রিপেশ চাকমা, সহ-সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারণ সম্পাদক তাপস চাকমা।

আগামী ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে রাঙামাটি মেডিকেল কলেজের ক্লাস শুরুর কথা রয়েছে।

রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন বন্ধের বিরোধিতা করে বেশ কিছুদিন থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিসহ তার অঙ্গসংগঠনগুলো আন্দোলন করে আসছে।