ফেনীতে ভাংচুর-বিস্ফোরণ, বিজিবি মোতায়েন
ফেনী শহরে রোববার সন্ধ্যায় ছাত্রদলের মিছিল থেকে অন্তত ১০টি যানবাহন ভাংচুর করা হয়েছে।
এর আগে তারা হাতবোমার বিস্ফোরণও ঘটায়।
ঘটনার পরপর জেলায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার সামছুল আলম সরকার।
একই সময় তারা সিএনজি অটোরিকশাসহ অন্তত ১০টি গাড়ি ভাংচুর করে।
এছাড়া সন্ধ্যা ৭টার দিকে শহরের জিরো পয়েন্টে ছয়টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাংচুরের চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে সরিয়ে দেয়।
এ সময় আশপাশের এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে আটক করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা সামছুল আলম।
ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি টহল শুরু করেছে।
