২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসে অগ্নিসংযোগ

নির্বাচনের বর্ষপূর্তির একদিন আগে গাজীপুর শহরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 07:29 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

রোববার বিকালে ঢাকা-গাজীপুর সড়কের শিববাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়দের সহায়তায় জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, বিকাল সোয়া ৫টার দিকে কয়েকজন যুবক ভিআইপি সাতাইশ পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর আগে বাসটির সবগুলো সিট পুড়ে যায়।