ধর্ষণে স্কুলছাত্রীর মৃত্যু, আটক ১
নরসিংদীর মনোহরদী উপজেলায় ধর্ষণের পর এক শিশুর মৃত্যু হয়েছে।
বড়চাপা ইউনিয়নের কাহেতেরগাঁও গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত অভিযোগে রোববার সকালে প্রতিবেশী এক যুবককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
মৃত রাহিমা অক্তার (১১) ওই গ্রামের মুদি দেকানদার আউয়াল মিয়ার মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।
মনোহরদী থানার ওসি এস এম আলমগীর হোসেন জানান, আউয়াল মিয়া ও তার স্ত্রী তাদের মেয়ে রাহিমা ও ছেলেকে বাড়ি রেখে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যান।
সুযোগ বুঝে পার্শ্ববর্তী আলাল মিয়ার ছেলে কিরন (৩০) কৌশলে তাদের ঘরে ঢুকে রহিমাকে ধর্ষণ করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় তার ভাইয়ের চিৎকারে আশপাশের লোকজন এলে কিরন পালিয়ে যায়।
পরে রোববার সকালে এলাকার লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
ওসি আলমগীর আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মনোহরদী থানায় মামলা হয়েছে।
