চট্টগ্রামে ভাতিজার ছুরিতে চাচা খুন
চট্টগ্রামে ভাতিজার ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন।
নিহতের নাম মো. নাসের (৪০)। তার ভাতিজা সজীব ঘটনার পর থেকেই পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি জানান, চাচা-ভাতিজা একই বাসায় থাকতেন। চলচলের জন্য তাদের একই বারান্দা ব্যবহার করতে হতো।
“সজীব ওই বারান্দায় দেয়াল তুললে নাসের তা ভেঙে ফেলেন। এ নিয়ে সকালে দুইজনের মধ্যে কথাকাটাকাটি হয় এবং সজীব এক পর্যায়ে নাসেরকে ছুরি মারেন।”
তাদের প্রতিবেশী মো. হারুন জানান, বড় ভাইয়ের ছেলে সজীবের ছুরিতে নাসের আহত হওয়ার পর তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ১০টার দিকে নাসেরকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি রউফ জানান, পুলিশ সজীবকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।
