২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

কক্সবাজারের টেকনাফে ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 04:37 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

শনিবার বেলা ৪টার দিকে টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া থেকে এদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, ওই এলাকার রেহান (২৮) ও মকতুল হোসেন (৩০)।

টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, গোপন খবর পেয়ে দক্ষিণ জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ রেহান ও মকতুলকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান তিনি।