২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 04:29 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

শনিবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সাবের আলী মোল্লা (৮০) উপজেলার পাইকদিয়া গ্রামের বাসিন্দা।

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খলিলুর রহমান জানান, সাবের আলী মোল্লার ছেলে জামাল মোল্লা একই গ্রামের মোশারফ হোসেনের কাছে টাকা পান। শুক্রবার সন্ধ্যায় পাওনা টাকা চাওয়া নিয়ে তাদের দুই জনের মধ্যে কাটাকাটি ও হাতাহাতি হয়।

এ সময় সাবের আলী বাঁধা দিতে এলে মোশারফের সমর্থক নূর আলম লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে মারাত্মক আহত সাবেরকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।