লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর ইসলামবাগে আগুন লেগে পুড়ে গেছে অন্তত আটটি ক্ষুদ্র প্লাস্টিক কারখানা।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ইসলামবাগের বাগার বাড়ির বাইদ্যাপট্টি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফারহাদুজ্জামান বলেন, “আগুনে খবর শুনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।”
চকবাজার থানার ওসি আজিজুল হক বলেন, “আগুন ত্রিশ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আসে। আগুনে আটটি ছোট ছোট টিনশেড প্লাস্টিক কারখানা পুড়ে যায়।”
আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ওসি আজিজুল।
