২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পুলিশের গাড়িতে হামলা, আসামি ছিনতাই

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের গাড়ি ভাংচুর করে এক আসামি ছিনতাই করার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 09:35 PM

Updated : 22 Aug 2022, 11:22 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাকিলা বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আসামি  নাছির (৩০) হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের যুবদল নেতা এবং স্বর্ণা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

হাজীগঞ্জ থানা ওসি মো. শাহ আলম জানান,  গত বছরের ৫ জানুয়ারি নির্বাচনে সহিংসতার ঘটনায় ওয়ারেন্টভুক্ত আসামি নাছিরকে  সন্ধ্যায় আটক করে পুলিশ।

এরপর থানায় আনার পথে বাকিলা বাজারে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী।

পরে বিশেষ অভিযান পরিচালনা করে এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হলেও ওই আসামিকে ধরা যায়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।