২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জাল রূপিসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারতীয় জাল রূপিসহ দুই যুবককে আটক করেছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 05:16 PM

Updated : 22 Aug 2022, 11:22 AM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনাকষা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন, শিবগঞ্জের মোবারকপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে সাদেকুল ইসলাম (৩০) ও বার রশিয়া গ্রামের শাহাব উদ্দীনের ছেলে মুকুল মিয়া (৩০)।

চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জাফর সেখ মো. বজলুল হক জানান, গোপন সংবাদ পেয়ে বেলা পৌনে ২টার দিকে মনাকষা বিওপির একটি টহলদল মনাকষা রাস্তার উপর মোটরসাইকেল তল্লাশি করে।

ওই সময় এক লাখ ভারতীয় জাল রূপিসহ সাদেকুল ও মুকুলকে আটক করা হয় বলে তিনি জানান।