২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পিকআপ-পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

ফেনীর দাগনভুঁঞায় পিকআপ ও পাওয়ার টিলারের সংঘর্ষে পথচারী এক যুবক নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 03:58 PM

Updated : 22 Aug 2022, 11:22 AM

দাগনভুঁঞা থানার ওসি আবুল ফয়সাল জানান, বুধবার রাতে জায়লস্কর ইউনিয়নের মোল্লাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন (৩২) দাগনভুঁঞা পৌরসভার রামানন্দপুর গ্রামের আবদুস সোবহানের ছেলে। তিনি এলাকায় রিকশা চালাতেন।

স্থানীয়দের উদ্ধৃত করে ওসি জানান, রাতে মোল্লাঘাটা এলাকায় মালবাহী একটি পিকআপ ও পাওয়ার টিলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় আমির দুর্ঘটনায় পড়ে ঘটনাস্থলে মারা যান।

খবর পেয়ে গভীর রাতে পুলিশ গিয়ে থেকে তার লাশ উদ্ধার করে। তবে ঘটনাস্থল পিকআপ ও পাওয়ার টিলারকে পাওয়া যায়নি।

পরে নিহতের পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য লাশ নিয়ে যায় বলে ওসি আবুল ফয়সাল জানান।