২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষবরণের রাতে গলা কেটে বাইক ছিনতাই

বগুড়া সদর উপজেলায় বর্ষ বরণের রাতে বেসরকারি পলিটেকটিকের এক ছাত্রের গলা কেটে মোটরসাইকেল ছিনতাই হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 03:11 PM

Updated : 25 Apr 2022, 12:50 PM

নিহত বাকিরুল্লাহ বিপ্লবের বাড়ি উপজেলার ছিলিমপুর উত্তরপাড়ায়। তিনি স্থানীয় একটি বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে পড়তেন।

বগুড়ার এএসপি (মিডিয়া) গাজিউর রহমান জানান, বৃহস্পতিবার সকালে ছিলিমপুর তালুকদার এলাকার একটি ক্ষেত থেকে পুলিশ বিপ্লবের লাশ উদ্ধার করে।

অন্তু (২০) এবং সোহান (২২) নামে বিপ্লবের দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে বলে জানান তিনি।

“বন্ধুদের নিয়ে থার্টি ফাস্ট নাইট উদযাপন করতে নতুন কেনা মোটরসাইকেল নিয়ে বুধবার বিকালে বাড়ি থেকে বের হয় বিপ্লব। সকালে গ্রামের ক্ষেতে তার গলাকাটা লাশ পাওয়া গেলেও মোটরসাইকেল পাওয়া যায়নি।”

ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে বলে এএসপি জানান।

মোটরসাইকেল ছিনতাই করতেই দুর্বৃত্তরা বিপ্লবকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।