২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় যুবলীগকর্মী খুন

কুমিল্লার মনোহরগঞ্জে দুর্বৃত্তের হামলায় এক যুবলীগকর্মী নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 01:28 PM

Updated : 22 Aug 2022, 11:22 AM

বুধবার রাতে উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের বাউপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম (২৮) উপজেলার বাউপুর গ্রামের মেহের বক্সের ছেলে।

লক্ষ্মণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, লক্ষ্মণপুর বাজার থেকে রাত ১০টার দিকে বাড়িতে যাচ্ছিলেন যুবলীগ কর্মী শাহ আলম ও তার প্রতিবেশী তানভীর। পথে দুবৃর্ত্তরা হামলা চালিয়ে তাদের আহত করে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে শাহ আলমের মৃত্যু হয়।

শাহজাহানের অভিযোগ, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ওই হামলায় জড়িত।

মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ছাদেকুর রহমান বলেন, “দুবৃর্ত্তদের হামলায় এক যুবলীগ কর্মী মারা যাওয়ার বিষয়টি শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাউপুর এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।”