২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে কামড়: জামায়াত নেতা আটক

পুলিশকে কামড়ানোর ঘটনায় বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির বজলুল রহমান বাচ্চুকে আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 09:35 PM

Updated : 13 Oct 2022, 12:58 PM

পুরনো খবর:

পুলিশকে কামড়াল বরিশালের শিবির

মঙ্গলবার রাতে নগরীর আলেকান্দা আমতলার মোড় এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

বরিশাল কোতোয়ালি থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, সকালে নগরীর বান্দরোড স্টেডিয়ামের সামনে নগর পুলিশের বিশেষ শাখার সদস্য জয়নাল আবেদিনের উপর হামলার ঘটনায় তাকে আটক করা হয়েছে।

ওই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান ওসি।

জামায়াতের হরতাল চলাকালে স্টেডিয়াম এলাকায় শিবিরকর্মীরা পুলিশের বিশেষ শাখার সদস্য জয়নাল আবেদিনকে মারধর করে এবং হাতে কামড়ে দেয়।

তবে পুলিশ হামলাকারীদের পরিচয় জানাতে পারেনি।