রাবির শীতের ছুটি বৃহস্পতিবার থেকে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শীতকালীন ছুটি শুরু হচ্ছে ১ জানুয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, আগামী ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু হলেও হরতালের কারণে শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে।
মো. আল-আমিন সরকার আরও জানান, ছুটিতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। কর্মকর্তা-কর্মচারীরাও ছুটিতে থাকবেন।
এ কারণে প্রাধ্যক্ষ পরিষদের বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
