২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিবিরকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 06:39 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

মঙ্গলবার বেলা ১টার দিকে রাহাত্তারপুল মোড় থেকে মোফাখখার হোসাইনকে (২১) গ্রেপ্তার করা হয় বলে বাকলিয়া থানার ওসি মো.. মহসিন জানিয়েছেন। 

মোফাখখার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মো. মমতাজুল ইসলামের ছেলে। নগরীর চকবাজার থানার দেব পাহাড় এলাকায় তাদের বাসা।

মোফাখখারের বাবা মমতাজুল ইসলাম নগরীর ওমর গণি এমইএস কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি একই কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

পুলিশ কর্মকর্তা মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোফাখখারের বিরুদ্ধে বিভিন্ন সময় নাশকতার তিনটি মামলা আছে। সে চকবাজার ওয়ার্ড শিবিরের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে।”

মোফাখখার মঙ্গলবার বিকালে নগরীর মুরাদপুর মোড়ে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনার কথা স্বীকার করেছে বলে ওসি জানান।