২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরিণের চামড়া ও মাথা উদ্ধার

সুন্দরবন থেকে শিকার করা একটি হরিণের চামড়া ও মাথা উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 04:54 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

সোমবার রাতে সুন্দরবন পশ্চিম বিভাগের আওতাধীন খুলনার কয়রা উপজেলার খাসিটানা থেকে ওই চামড়া ও মাথা উদ্ধার করা হয়।

তবে এ সময় কোনো চোরা শিকারিকে গ্রেপ্তার করতে পারেনি তারা।

মংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফট্যানেন্ট কমান্ডার এম আলাউদ্দিন নয়ন জানান, চোরা শিকারিরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে উপকূলে ফিরছে এমন খবর পেয়ে কোস্ট গার্ডের একটি দল খাসিটানা এলাকায় অভিযান চালায়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে  শিকারিরা পালিয়ে গেলে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি হরিণের চামড়া ও মাথা পাওয়া যায়।

হরিণের চামড়া ও মাথা খাসিটানা ফরেস্ট কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।