সিলেটে প্রাথমিকে ৯৪, ইবতেদায়ীতে ৯০ শতাংশ উত্তীর্ণ
সিলেটে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯৪ দশমিক ৩৪ শতাংশ ও ইবতেদায়ীতে ৮৯ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
প্রাথমিকে ২ হাজার ৫৮৩ জন ও ইবতেদয়ীতে ৯৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী জানান, প্রাথমিক সমাপনীতে সিলেট জেলার ১২ উপজেলায় এবার ৬৬ হাজার ৪৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬২ হাজার ৭১১ জন।
ইবতেদায়ী সমাপনীতে ৬ হাজার ৬৫২ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫ হাজার ৯৮৪ জন।
প্রাথমিক সমাপনীতে সবচেয়ে বেশি পাসের হার ৯৯ দশমিক ১৬ শতাংশ ফেঞ্চুগঞ্জ উপজেলায়। আর সবচেয়ে কম পাসের হার ৮৩.৫৯ শতাংশ বিশ্বনাথ উপজেলায়।
ইবতেদায়ীতে সবচেয়ে বেশি বিয়ানীবাজার উপজেলায় ৯৯ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী।
অন্যদিকে জৈন্তাপুর উপজেলায় সবচেয়ে কম ৬৯ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
