দিনাজপুরে বাস উল্টে নিহত ৪
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে বাস উল্টে চালকের সহকারীসহ চার জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে প্রেমবাজার এলাকায় দিনাজপুর-বীরগঞ্জ সড়কে এ দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন।
বীরগঞ্জ থানার ওসি শওকত হোসেন জানান, বাসটি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল।
নিহতরা হলেন- কোরবান আলী (৪৫), শামীমা আক্তার (৩৫) ও লায়লা বেগম (১৮) ও চালকের সহকারী মিয়া ভাই (৪৬)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি শওকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসের চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লেগে সেটি উল্টে যায়। এতে চারজনই ঘটনাস্থলে মারা যায়।
