২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ৪৮ ঘণ্টা হরতালের ডাক শ্রমিকদের

দুর্ঘটনায় মৃত্যুর পর চালকের শাস্তি বাড়িয়ে প্রণীত আইন বাতিলসহ চার দাবিতে খুলনা বিভাগে বুধবার সকাল থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝিনাইদহ  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2014, 05:09 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

খুলনা বিভাগের ১০ জেলায় শুক্রবার সকাল পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে ফেডারেশনের খুলনা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বকশ দুদু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

দুর্ঘটনায় নিহতের ঘটনায় সংশ্লিষ্ট গাড়ির চালকের শাস্তি ৩ বছর থেকে বাড়িয়ে ৭ বছর কারাদণ্ডের বিরোধিতা করছে শ্রমিক সংগঠনগুলো।

তাদের অন্য দাবিগুলো হচ্ছে- গাড়ি চালকদের সব ড্রাইভিং লাইসেন্স নির্ধারিক ফি নিয়ে নবায়ন করতে হবে, সড়কে পুলিশের চাঁদাবাজি ও মিথ্যা মামলা দায়ের বন্ধ করতে হবে, দৌলতদিয়া ফেরি ঘাটে চাঁদাবাজি ও চালক হয়রানি বন্ধ ও মানিকগঞ্জে ওজন পরিমাপের নামে ট্রাক প্রতি এক হাজার টাকা আদায় বন্ধ করতে হবে।

রহিম বকশ বলেন, ধর্মঘটকালে বাস, ট্রাক, মিনিবাস, হিউম্যান হলারসহ সব যানবাহন চলাচল বন্ধ থাকবে।

শ্রমিক ফেডারেশনের এই কর্মসূচিতে পরিবহন মালিক সংগঠনগুলো সমর্থন দিয়েছে বলে জানান তিনি।