২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি

২৮ ডিসেম্বর- নিউ ইয়র্কে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ এর নতুন কার্যকরি কমিটি গঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2014, 04:45 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

রোববার নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় একটি পার্টি হলে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতভাবে গঠিত এই কমিটির সভাপতি হয়েছেন নাজমুল আহসান ও সাধারণ সম্পাদক হয়েছেন দর্পণ কবীর।

পরিচয় সম্পাদক নাজমুল এবং এটিএন বাংলার বার্তা সম্পাদক আরও এক বছরের জন্য এই দুটি পদে পুনর্নির্বাচিত হলেন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোহাম্মদ সাঈদ (সম্পাদক-প্রবাস), কোষাধ্যক্ষ রিজু মোহাম্মদ (বাংলা টিভি) ও যুগ্ম-সম্পাদক শহীদুল ইসলাম (দৈনিক ইত্তেফাক)।

কমিটির নির্বাহী সদস্য হয়েছেন লাবলু আনসার (সম্পাদক-ঠিকানা), সৈয়দ ওয়ালি-উল-আলম (প্রধান সম্পাদক-প্রবাস), ফরিদ আলম (দৈনিক আজকের পত্রিকা) ও তাওহীদুল ইসলাম (বার্তা সম্পাদক-এনটিভি)।

সাধারণ সভায় বক্তব্য রাখেন নাজমুল আহসান, দর্পণ কবীর, লাবলু আনসার, মুহাম্মদ সাঈদ, রিজু মোহাম্মদ, ফকির সেলিম, মঞ্জুরুল হক, ফরিদ আলম, নিহার সিদ্দিকী, আকবর হায়দার কিরণ, শরীফ শাহাবুদ্দিন, সাজ্জাদ হোসাইন, শামসুল আলম লিটন প্রমুখ।

সভায় সারাবিশ্বে সাংবাদিকদের নিপীড়ন-নির্যাতনের বিভিন্ন ঘটনার প্রতিবাদ জানানো হয়।