২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহের ফুলপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো চারজন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2014, 02:41 PM

Updated : 22 Aug 2022, 08:10 PM

শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার ধলিবাজার এলাকায় ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলপুর থানার ওসি আব্দুল মোতালেব।

হতাহতরা সবাই অটোরিকশার আরোহী বলে জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি আব্দুল মোতালেব বলেন, ধলিবাজার এলাকায় ময়মনসিংহ থেকে শেরপুরগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে আহত অটোরিকশার সাত আরোহীকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তিন জনের মৃত্যু হয়।