গাবতলীর নতুন মেয়র সাইফুল ইসলাম
বগুড়ার গাবতলী পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম জয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ছয় হাজার ১৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল লতিফ পেয়েছেন ৭০০ ভোট।
গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু সাঈদ মঙ্গলবার সন্ধ্যায় ফল ঘোষণা করেন।
সকাল ৮টা থেকে পৌরসভার ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। মোট ১৪ হাজার ৭৩০ জন ভোটারের মধ্যে ৮ হাজার ১৯৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উপ-নির্বাচনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
গাবতলী পৌরসভার মেয়র মোর্শেদ মিলটন গত বছরের মার্চে অনুষ্ঠিত উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হত্তয়ায় মেয়র পদটি শূন্য হয়।
