২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ-ই মিলাদুন্নবী ৪ জানুয়ারি

দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৪ জানুয়ারি ঈদ-ই মিলাদুন্নবী পালিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 06:55 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের আকাশে ১৪৩৬ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে।

“বুধবার থেকে শুরু হচ্ছে রবিউল আউয়াল মাস। আগামী ৪ জানুয়ারি ১২ রবিউল আউয়াল দেশে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উদযাপিত হবে।”

১২ রবিউল আউয়াল মহানবী হয়রত মুহম্মদ (স) এর জন্ম ও মৃত্যু দিবস হিসেবে পালন করেন মসুলমানরা।

সে হিসাবে আগামী ৪ জানুয়ারি ১২ রবিউল আউয়াল সাধারণ ছুটি নির্ধারিত আছে।

ঈদ-ই মিলাদুন্নবীতে মসজিদ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহামদ, বায়তুল মোকারম জাতীয় মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিন ও আবহাওয়া অধিদপ্তরের পারিচালক মো. শাহ আলম উপস্থিত ছিলেন।