২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোজার ভিতরে দুই কেজি সোনা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর মোজার ভিতর থেকে থেকে দুই কেজি ওজনের দুটি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2014, 05:32 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বুধবার বেলা ১২টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে সোনাসহ শেখ মো. মাঈন উদ্দিনকে (২৯) আটক করা হয়।

বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার ফরিদ আল মামুন বলেন, মাঈন উদ্দিনের মোজার ভেতরে এক কেজি ওজনের দুটি সোনার বার পাওয়া গেছে। এছাড়া মোবাইল ফোনে চার্জারের জায়গায় ১০০ গ্রাম সোনা ছিল।

উদ্ধার সোনার দাম এক কোটি টাকার বেশি বলে শুল্ক কর্মকর্তা ফরিদ জানান।

ফরিদ মালয়েশিয়া থেকে ফিরছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।