২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার জজ বদরুল আলম প্রেষণে সুপ্রিম কোর্টে

ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বদরুল আলম ভূঁইয়াকে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2014, 04:50 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

বুধবার আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে বদরুল আলম ঢাকা জেলা জজ আদালতের ২০১৪ সালের অবকাশকালীন জজ হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

প্রেষণে হাই কোর্টে তার নিয়োগের ফলে ঢাকা জেলা জজ আদালতে ডিসেম্বর মাসের অবশিষ্ট অবকাশকালীন সময়ের জন্য ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জুয়েল রানা অবকাশকালীন জজের দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।