২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় কৃষককে কুপিয়ে হত্যা

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক কৃষককে গভীর রাতে ঘুম থেকে ডেকে তুলে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2014, 12:39 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

মঙ্গলবার রাত ২টার দিকে বাবুখালি ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে বলে বাবুখালী পুলিশ ফাঁড়ির এএসআই মিজান জানান।

নিহত আলফু সর্দারের (৬৩) লাশ বুধবার সকাল ৮টার দিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্বজনদের ধারণা, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।

নিহতের বড় ছেলে শফিকুল ইসলাম সর্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ২টার দিকে অজ্ঞাতপরিচয় কিছু লোক এসে তার বাবাকে ঘুম থেকে ডেকে তোলে।

“বাবা ঘরের বাইরে বের হলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

শফিকুল জানান, জমি নিয়ে গ্রামের একাধিক ব্যক্তির সঙ্গে তার বাবার বিরোধ ছিল।

“এর জের ধরেই বাবাকে হত্যা করা হয়েছে বলে আমাদের ধারণা।”