২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে ৩০টি স্বর্ণের বারসহ আটক ৩

ঢাকার ধামরাইয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ৩০টি স্বর্ণের বারসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2014, 09:54 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কের কচমচ এলাকায় চুয়াডাঙ্গাগামী চিত্রা পরিবহনের বাস থেকে আটকরা হলেন চুয়াডাঙ্গার হাসিবুল ইসলাম (৩০), সেকেন্দার আলী (২৫) ও এনামুল হক (২৫)।

ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে মহাসড়কের ধামরাইয়ের কচমচ এলাকায় বাসটিতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় সাড়ে তিন কেজি ওজনের ৩০টি সোনার বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সোনার বারগুলো রাজধানীর বাবুবাজার একালার একটি জুয়েলারি কারখানা থেকে এনেছেন বলে জানান তারা।