২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে পুড়িয়ে দেওয়া হলো বিজয় দিবসের মঞ্চ

শেরপুর সদর উপজেলায় গভীর রাতে একটি বিদ্যালয়ের মাঠে স্থাপিত বিজয় দিবসের মঞ্চ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2014, 12:24 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

এ কারণে মঙ্গলবার সকালে নির্ধারিত সব কর্মসূচি বাতিল করতে বাধ্য হয়েছেন আয়োজকরা। স্থানীয় তরুণ সমাজের ব্যানারে সেখানে দিনব্যাপী বিজয় দিবসের কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।

শেরপুর সদর থানার এসআই মো. আনছার আলী জানান, সোমবার রাতের কোনো এক সময় ৩২ নম্বর পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  

তবে কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

আয়োজক কমিটির সদস্য আলমগীর কিবরিয়া কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয়ভাবে দলমত নির্বিশেষে বিজয় দিবসের কর্মসূচি হাতে নিয়ে সব প্রস্তুতি শেষ করেছিলাম। কিন্তু সোমবার রাত ২টার পরে দুর্বৃত্তরা মঞ্চে আগুন দিয়েছে, তাই আমরা অনুষ্ঠান করতে পারলাম না।”  

এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন কমিটির আরেক সদস্য গোলাম কিবরিয়া শ্যামল।

এসআই আনছার জানান, তারা জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছেন।