২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর ফুল, মিষ্টি

বিজয় দিবসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2014, 10:39 AM

Updated : 25 Apr 2022, 05:07 PM

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী মোহাম্মদপুর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের জন্য ফুল, মিষ্টি ও ফল পাঠান।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর ও উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এই উপহার পৌছে দেন।

মুক্তিযোদ্ধারা নিয়মিত তাদের খোঁজ খবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বলে আশরাফুল আলম খোকন জানান।

বাংলাদেশের মানুষ মঙ্গলবার মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৩তম বার্ষিকী উদযাপন করছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে মুক্তি সংগ্রাম শুরুর পর ১৬ ডিসেম্বর ঢাকার তৎকালীন রেসকোর্স (এখন সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে মুক্তিবাহিনী ও ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের যৌথ নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করেন যুদ্ধে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট জেনারেল আমীর আব্দুলাহ খান নিয়াজী।

আর এর মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় বাংলাদেশ।