২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপ্তাইয়ে মারমা স্কুলছাত্রী খুন 

রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক আদিবাসী স্কুলছাত্রীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 08:04 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

সোমবার বিকালে চিৎমরম এলাকায় ছবি মারমার (১৫) লাশ পাওয়া যায়। সে চিৎমরম উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

কাপ্তাই থানার ওসি হারুন অর রশিদ জানান, উঁচু একটি পাহাড় থেকে ছবি মারমার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ধর্ষণে বাধা দেওয়ায় দুস্কৃতকারীরা তাকে হত্যা করেছে।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।

পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে চিৎমরমের ব্যাঙছড়ি এলাকার ছবি মারমা উত্তরে ২নং বৈদ্যুতিক ১১ কেভি টাওয়ার সংলগ্ন জুমে একা কাজ করতে যায়।

দুপরের দিকে এক মহিলা তাদের বাড়ি গিয়ে জানান যে, টাওয়ারের কাছে ছবি মারমার চিৎকার শোনা যাচ্ছে।

খবর পেয়ে তার মা মেয়েকে খুঁজতে গিয়ে গলাকাটা লাশ দেখতে পান।

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, ইউএনও ইসরাত জাহান পান্না, এএসপি (কাপ্তাই সার্কেল) সাফিউল সরোয়ার, ওসি হারুন অর রশিদসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।