২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে নিখোঁজ, নরসিংদীতে উদ্ধার

শ্রীমঙ্গল থেকে নিখোঁজের চার দির পর এক ব্যবসায়ীকে নরসিংদীতে উদ্ধার করেছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 06:31 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

শহরের ভেলানগর বাজার এলাকা থেকে সোমবার বিকালে মাহবুব এস আনোয়ার (৫২) নামের ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তিনি শ্রীমঙ্গল বেড়িরপাড় এলাকার ‘এ্যারো ওর্য়াল্ড ট্রাভেলস’ এর মালিক।

গত বৃহস্পতিবার দুপুরে অফিস থেকে মুসলিম কোয়ার্টারে বাসায় যাওয়ার পথে তিনি নিখেঁজ হন।

নরসিংদী  সদর মডেল থানান ওসি আবুল কাসেম জানান, ধারণা করা হচ্ছে তাকে নেশা জাতীয় কোনো দ্রব্য খাওয়ানো হয়েছিল।

তিনি সোমবার বিকালে ভেলানগর বাজারে একটি দোকানে গিয়ে জানান যে তার কাছে কোনো টাকা-পয়সা নেই এবং তিনি দোকানদারের মোবাইল ফোনটি ব্যবহার করতে চান।

পরে তিনি মোবাইল ফোনে স্বজনদের বিষয়টি অবহিত করেন বলে জানান ওসি।