রাজশাহীতে বিজয় শোভাযাত্রা
বিজয় দিবস উপলক্ষে সোমবার রাজশাহী নগরীতে শোভাযাত্রার আয়োজন করেছে জেলা প্রশাসন।
সকালে মহানগরীর ভদ্রা স্মৃতি অম্লান চত্বর থেকে বিজয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গৌরহাঙ্গায় শহীদ কামারুজ্জামান চত্বর হয়ে কাশিয়াডাঙ্গাসহ বিভিন্ন সড়ক ঘুরে শিল্লকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সাবেক সংসদ সদস্য জিনাতুন নেছা তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী প্রমুখ।
এদিকে, সকাল সাড়ে ৯টায় শিশু একাডেমিতে আয়োজন করা হয়েছে শিশুদের চিত্রাংকন, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।
পরে বেলা ১১টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
