২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-শিমুলিয়া বাস ফের সাড়ে ৩ ঘণ্টা বন্ধ

টিকেট কাউন্টার বসানো ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ঢাকা-শিমুলিয়া সড়কে বাস চলাচল সোমবারও সাড়ে তিন ঘণ্টা বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মুন্সীগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 03:36 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

এ কারণে সকাল থেকে বাস যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।   

মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইউনুস জানান, ইলিশ, গুনগুন ও বিআরটিসি পরিবহনের মধ্যে টিকেট কাউন্টার বসানো ও একটি শ্রমিক সংগঠনের চাঁদাবাজিকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সকাল ৭টায় এ সড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পরে স্থানীয় প্রশাসন ও ঘাট ইজারাদারদের হস্তক্ষেপে ওই পক্ষগুলোর মধ্যে সমঝোতা হওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে আবার চালু হয় বাস সার্ভিস।

লৌহজং থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, ইলিশ, গুনগুন ও বিআরটিসি পরিবহন মালিকদের মধ্যে টিকেট কাউন্টার বসানোকে কেন্দ্র করে বাস সার্ভিস বন্ধ ছিল। তবে এখন চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববারও ডিএম ও আরাম পরিবহনের মধ্যে টিকেট কাউন্টার বসানো ও চাঁদাবাজি নিয়ে চার ঘণ্টা বাস সার্ভিস বন্ধ থাকে।