কুষ্টিয়া সীমান্ত থেকে বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ
কুষ্টিয়ার দৌলতপুরের চল্লিশপাড়া সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।
আটক মওদুদ হোসেন (২৪) চল্লিশপাড়া গ্রামের মঈনুদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের রামকৃষ্ণপুর বিওপির অধিনায়ক নায়েক সুবেদার মমতাজ হোসেন জানান, মওদুদ হোসেন ভারতের কেরালা রাজ্যে কাজের সন্ধানে যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফ তাকে আটক করে।
আটক যুবককে ফেরত চেয়ে ভারতের ৯১ বিএসএফ কমান্ডেন্টের জলঙ্গী বিএসএফ ক্যাম্পে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান।
